রকিবুলের সাহিত্য সমগ্র

দগ্ধ

এপ্রিল 14, 2008 · Leave a Comment

পথের মাঝে পথ হারায়,
হারায় মনের মানব।
জীবনের মাঝে জীবন হয় দগ্ধ,
তাইতো অকালে হারায় জীবনের স্বর্গ।
হারাবার পথ কি তার ভয়ে,
আর পারাবার পথ কি সে জানে?
তাই তুমি তো সে নারী,
তার নেই কোন সঠিক দাবী।
স্বার্থের লোভে আর দহ্যিক লোভে তুমি মগ্ন!
তোমার জন্মই ছিল হয়ত কষ্ট।
তোমার মৃত্যু কখন, তা কি কোনদিন জানতে?
অজানাকে জানবার চেয়ে অনুভব করে যাও,
ভেবে চাও সৃষ্টি করেছে কে তোমায়?
সেখানেই তোমার প্রবর্তন অনিবার্য।
তোমাকে ভাবি তোমাকে অনুভব করি,
কেন করি না তোমাকে স্বরণ,
কেন ভাবি না আমার মরণ?
আমি যে অধম তাই।
কেন তোমার করণীয়তে আমার এত অবহেলা।
পৃথিবীর সমস্ত আলোছটায় শক্তি তোমার,
কোনক্রমে কালকে কোন কাজে আসবে না যে,
তা করেই বা কি লাভ তোমার?
অফুরন্ত সৃষ্টি তোমার রূপ যার অনেক।
কিভাবে ডেকে বা পালন করে পাবো তোমায়।
দাও বলে দাও আমায় একবার।
তোমাকে জানায় আমি হাজারও ছালাম।

বিভাগ: কবিতা
Tagged: ,