রকিবুলের সাহিত্য সমগ্র

পারাবার পথ কি মেলে?

এপ্রিল 3, 2008 · ১ টি মন্তব্য

যেখানে কেউ নেই,
সেখানেই তিনি জামেনি,
যাকে চিনলে না,
তাকে বুঝলে না,
তোমার হৃদয়ে তার কাহন নেই।
তোমার শানে আছেন যিনি,
তুমি নাই তাহার শানে।
তোমাদের কত যুক্তি,
কত সন্ধীহান,
নেই জানবার অবসান।
আত্বকেন্দ্রিক জীবন যাদের,
নির্ভয়ে পথ চলতে পারে না সে?
যেখানে যায় সেখানে হারে,
ভাবে বসে নির্বাক হয়ে,
অতীত দিনের কথা গুলো।
ভুলে ভুলেই ছিল জীবন তার,
ভেবে কষ্ট-কেদে দুঃখ,
আখিঁ জলেতে ভরপুর,
ভেবে পাইনা সে আর,
সময় নেই তো হাতে তার,
সময় এসেছে পরপারে যাবার।
ক্ষমার জন্যে খোজে তারে,
অবশেষে মেলে না যার,
ক্ষমা নিতে পারলে না তাই,
অবশেষে বুঝা হলো তাই,
তুমি নাহি বিনে কে আমার?
আমাতে তুমি চির-জাগ্রত,
তোমাতে কেন আমি অলস।
তুমি বলেছো ক্ষমা করবে,
তাই তো তোমার কাছে,
বার বার আমার অনুসূচনা,
তুমি দিলে দাও কলব আমার।
তোমাকে জানায়-
আসসালামু আসসালামু।
তোমাকে জানায় হাজরও সালাম,
যেতে না যেতেই শুরু বিচার যার।
দু’দিনের দুনিয়াতে কি ছিলো তোমার?
যা ছিল তা তো তোমার নয়?
জানতেম সবে,
জেনেও রংচং এ জীবন যার,
তুমি জানো কি?
মিহির যখন আলো ছড়ায়
তার কত মহিমা!
তোমার তো গুন নাই,
তাতেই তোমাতে অহংকার,
অহংকার তারই, গর্ব যার।
তিনিই হলেন মহান!
তাই ভুলেও তুমি গর্ব করো না-
তুমি অহংকার করো না-
তুমি খর্ব করো না তাই নিজেকে।
তুমি যা ভাবো-
তুমি যা চিন্তা করো-
তুমি যা জানো না,
তিনি তা জানে-
তুমি যা করো-
তিনি তা লিপিতে রেখেছেন-
কাল তোমাকে এবং আমাকে দিবেন-
যার প্রতিশ্রুতি তিনি করেছেন।
তোমার নামে কত কাহন,
যপে যে সর্ব সাধন,
মেলায় সেখানে শানি-র পরশ।
তোমাকে চিনতে কেন এত ভুল?
কেন আমি স্বার্থনেষি,
পারাবার কোন পথ নেই তাই?
দূর্বল এ বিশ্বাস নিয়ে তোমাকে ভাবি শুধু-
পারাবার কি কোন পথিক মিলে?
পথিক যদি না মেলে?
ক্ষমা করে নিও তাই-
তুমি আত্বসর্মপন কারীদেরকে-
সেই দল গুলোকে।
তোমাকে জানায় শেষবারের মত-
হাজার ও লাক্ষ আসসালামু আসসালাম-
ইয়া হাব্বিল্লাহ্-
ইয়া রাসূল আল্লাহ্।

বিভাগ: কবিতা