রকিবুলের সাহিত্য সমগ্র

প্রকৃতির

এপ্রিল 2, 2008 · ১ টি মন্তব্য

জোৎনার প্রজ্বলীত আলো সে ও তো কলঙ্ককীনি।
তাই আমি তো মানুষ, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক?
প্রতিনিয়ত যে সূর্যের আলোই আলোকিত করে প্রতিটি দিবস।
সে ও তো নিভে যায় একটি নির্দিষ্ট সময়ানে-,
তদ্ররুপ আমিও তো মৃত্য।
আমি যখন কাছে ছিলাম তখন ভালই ছিলাম,
যখনই আমি কাছে ছিলাম না-
তখনই আমার সমলোচনাটাই স্বাভাবিক!
তাই মেনে নিয়ে আমি সবই সময়ান্তে-।
যোগ আর বিয়োগ কখনও তো কসে দেখিনি তোমার ক্ষেত্রে,
হিসেব টা ভূল ছিল কি না আদৌও তোমার?
তবে যখনই সময় পাবে তুমি বিয়োগটা মিলিয়ে নিও।
তুমি সুন্দর, আমি অ-সুন্দর তাতে কি?
স্বভাব যার-উড়ন চন্ডি তার আবার দরদ কিসের?
তথাপিও ভালবাসা কুড়াতে আমি অশান-?
যখন কেউ ছিল না তখন আমি ছিলাম,
যখন তোমরা কেউ ছিলে না তখনও আমিই ছিলাম,
আমি আমিই ছিলাম এবং থাকব।
ভূল আমি করি, তুমি করো না,
কেন না যেখানেই আমি হেরেছিলাম,
সেখানেই তুমি অপরাজিত ছিলে,
কারণ হারমানাটাই আমার চরিত্রের বৈশিষ্ঠ্য।
তোমার আমার নিয়মে ভুবন নয়,
সে তো তার নিয়মে ধাবিতমান।
তুমি আমি বৃথা হাহাকার করি,
কেন না তোমার আমার ঈমান দূর্বল।
এসো না শক্ত হাতে হাত ধরো,
আর আমাকে জ্বালাও তোমার গগনে।
তোমার জ্বালানো প্রদ্বীপ শিখা,
সেও তো জ্বলে তোমার নিয়মে।
আমি জ্বালাতে চাই তোমার সর্বাঙ্গে,
লিপ, ঠোঁট আর শরীর ভরে আলিঙ্গনে।
ভাল কেমন বাস তুমি?
আমি জানিনে?
বুঝতে দাওনি আমায়,
ভাবি শুধু ধূসর মরুভুমি এ মন আমার।

বিভাগ: কবিতা